চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ৮:২৬
Link Copied Successfully!

বাংলাদেশের নতুন ধারার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চাঁদপুর শহরের রেড চিলি রেস্টুরেন্টে চাঁদপুর জেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উমর সালমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মাইনুদ্দিন রাজু।

বিজ্ঞাপন

বক্তারা মানুষের অধিকার আদায়, জাতীয় স্বার্থ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার জন্য সকলকে আহবান জানান। বৈষম্যহীন সমাজ, শোষন ও নিপীড়নমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলার যুগ্ম আহবায়ক হাফেজ নেয়ামত উল্যাহ।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরনবী আহমেদ, দপ্তর সম্পাদক নাহিয়ান আহাদ, সমাজসেবা সম্পাদক সিয়াম আহমেদ, পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ হোসেন, সদস্য সচিব রুবেল চৌধুরী, যুব অধিকার পরিষদ নেতা আল আমিন,হাজীগঞ্জ উপজেলা সভাপতি নিরব আহমেদ, কচুয়া উপজেলা সভাপতি সাইদ’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা