মতলব উত্তরে ২০ পিস ইয়াবা’সহ গ্রেফতার দুই

Reporter
সুমন আহম্মেদ
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ১০:১২
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় ২০ পিস ইয়াবা’সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি এলাকা থেকে মাদক বিক্রয় করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

মতলব উত্তর থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা উপজেলার এখলাছপুর গ্রামের আমানউল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ (৩৪) এবং ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে বশির আহমেদ হাওলাদার (২৪)।

তাদের কোর্টে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য আমান উল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ এর আগেও রামপুরা থানায় ২০১৭ সালে ইয়াবাসহ
গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সেই মামলাও চলমান আছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সাথে যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে এবং থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত