সোহাগ কাঁসারীকে আমেরিকা নেয়ার প্রলোভন

চেক প্রতারণা মামলায় গ্রেফতার হাসিনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ১০:৫২
Link Copied Successfully!

হাজীগঞ্জে চেক প্রতারণা মামলায় হাসিনা আক্তার শেলী(৪০)’কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাক রোডস্থ তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান টি. আর কুটির শিল্প থেকে গ্রেফতার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানাগেছে, হাজীগঞ্জ বাজারে ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক সোহাগকে ছয় মাসের মধ্যে আমেরিকা নেয়ার কথা বলে ভিসা, বিমান টিকেট, পাসপোর্ট, হোটেল, আকামা বাবদ ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

দীর্ঘদিন অপেক্ষার পরও আমেরিকা নিতে না পারায় ভুক্তভোগী পাওনা টাকা ফেরত চায়। পরবর্তীতে অভিযুক্ত হাসিনা আক্তার শেলী চেক এর মাধ্যমে টাকা পরিশোধ করেন।

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এ চেক জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে চেক ফেরত দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক বার বসেও কোন সমাধান না পেয়ে চাঁদপুর আদালতে প্রতারণা মামলা দায়ের করেন আবু বক্কর ছিদ্দিক সোহাগ কাঁশারী।

আবু বক্কর ছিদ্দিক সোহাগ কাঁশারী জানান, আমেরিকা নেয়ার কথা বলে ১৫লক্ষ টাকা ও ব্যবসায়িক কাজের জন্য আরো ৫লক্ষ হাতিয়ে নেয়।

পাওনা টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি প্রদশর্ন করে। এ বিষয়ে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব