রাড়া বাইতুল মামুর জামে মসজিদ দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৩ | ১:৩৭
Link Copied Successfully!

শাহরাস্তির রাড়া গ্রামে গড়ে উঠছে রাড়া বাইতুল মামুর জামে মসজিদ। উয়ারুক স্টেশনের দক্ষিণ পাশ্বে কোনো মসজিদ না থাকায় রাড়া গ্রামে মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এলাকাবাসী।

মসজিদটি নির্মাণ কাজে অংশ নিয়ে উন্নয়ন কাজে আর্থিক সহোযোগিতা করা সকলের জন্য দোয়া চেয়ে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল করেছে মসজিদ কমিটি।

শুক্রবার বিকেলে নির্মাণাধীন রাড়া বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল।

বিজ্ঞাপন

মসজিদটির নির্মাণ কাজ শুরুর সময় আর্থিক সহোযোগিতা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি দেখে ঢাকার কামরাঙ্গীর চর রনি মার্কেটের প্রোপাইটর বিউটি বেগম ছুটে আসেন আর্থিক অনুদান নিয়ে। এবং মসজিদের টাইলস কাজে সহযোগিতা করার সম্মতি জ্ঞাপন করেন।

বিউটি বেগম তার সুস্থতা এবং হজ্জ যাবেন বলে সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগেও কয়েকবার ওমরাহ পালন করেন তিনি।

বিজ্ঞাপন

দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে মসজিদ কমিটির সভাপতি সেলিম পাটোয়ারীর পরিচালনায় বক্তৃতা করেন, কাজী নজরুল ইসলাম, কাজী মফিজুল ইসলাম।

বক্তারা তখন মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে বিত্তবানদের সহযোগিতা কামনা করে।

ওই সময় দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কামাল হোসাইন।

ওই সময়, হাফেজ আব্দুলাহ আল মামুন, হাফেজ ফিরোজ আলম, হাফেজ কামাল হোসাইন, শিক্ষক আরিফ ইমাম, আনিছুর রহমান, আজাদুর রহমান মাসুদ, কাজী আশরাফুল, কামরুজ্জামান সুমন, মনিরুজ্জামান খন্দকার, তোফাজ্জল হোসেন, ব্যাংকার নিজামুল হায়দার মানিক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা