
চাঁদপুরে পিকআপ ভ্যান’সহ ৬০০ কেজি জাটকা জব্দ, আটক পাঁচ
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকা থেকে একটি পিকআপ ভ্যান, একটি কাভার্ড ভ্যানে থাকা ৬০০ কেজি জাটকা ও জাটকার সঙ্গে থাকা পাঁচ জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা জব্দ এবং আটক ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হয়।
বিকেলে থানা প্রাঙ্গনে জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এর উপস্থিতিতে ১১টি এতিম খানা ও ৪শতাধিক গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ভোরে থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামের নেতৃত্বে এএসআই জানে আলম এবং জসিমসহ সঙ্গীয় ফোর্স বহরিয়া বাজার রাস্তা থেকে ড্রামে থাকা জাটকা’সহ পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান জব্দ এবং সঙ্গে থাকা পাঁচ ব্যাক্তিকে আটক করেন।
আটক ব্যাক্তিরা হলেন, চাঁদপুর সদরের মো. শহীদ হাওলাদার (৪০), মো. হাবিব (৩০), মো. হানিফ (২৬), মো. ইমান মিজি (৩৩) ও ঠাঁকুগাঁও জেলার মো. সবুজ (২৪)।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে।








