প্রেমিকার বিয়েতে বোমা উপহার প্রেমিকের, প্রাণ গেল বরের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ১:২১
Link Copied Successfully!

প্রেমিকার বিয়েতে বোমা উপহার দেন প্রেমিক। সেই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত প্রেমিকার স্বামী ও তার বড়ভাই।

সোমবার ভারতের ছত্রিশগড়ের কবীরধম বিভাগে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে ওঠেন ওই যুবক। এর প্রতিশোধ নিতে এমন জঘন্য কাণ্ড ঘটান তিনি।

বিজ্ঞাপন

এনডিটিভি প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত নতুন বর ২২ বছর বয়সি হিমান্দ্র মেরাই গত ১ এপ্রিলে বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি ‘হোম থিয়েটার মিউজিক সিস্টেম’ পান তিনি। সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বর হিমান্দ্র নিহত হন। অন্যদিকে চিকিৎসাধীন তার বড়ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেয়াল ধসে এক নারী ও এক বছর বয়সি এক শিশুও গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ। তারা তদন্তে খুঁজে পায় ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরকে ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তারা। একপর্যায়ে তারা জানতে পারেন, যে ব্যক্তি এ উপহারটি দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিত মেয়েটির প্রেমিক ছিলেন।

এমন হীনকাণ্ড ঘটনো ওই যুবকের নাম সার্জু। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। কবীরধম বিভাগ পুলিশ এসপি মনিশ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সার্জু স্বীকার করেছেন, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষীপ্ত হন। আর ওই রাগ থেকে বিস্ফোরকসহ এটি উপহার দেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু