তরমুজ ফেলে দেওয়া হচ্ছে ডাকাতিয়া নদীতে!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ৩:২৩
Link Copied Successfully!

দেশের বিভিন্ন জেলা থেকে তরমুজ আসে চাঁদপুরে। মৌসুমি ফল তরমুজ বিক্রয়ের জন্য প্রতিদিন ট্রলারে করে নদীপথে চাঁদপুর শহরের চৌধুরীঘাট আড়গুলোতে আসে তরমুজ চাষি-ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তরমুজ বেচাকেনা। তরমুজকে কেন্দ্র করে আড়তগুলোতে প্রতিদিন লেনদেন হয় প্রায় পাঁচ কোটি টাকা। তবে বিগত বছরের তুলনায় ট্রলারভর্তি তরমুজের চালান নিয়ে এসে কাঙ্ক্ষিত দাম না পেয়ে এবার হতাশ তরমুজ বিক্রেতারা।

তরমুজ চাষিরা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। তরমুজের গায়ে দাগ লেগে পচে গেছে। এছাড়া চাঁদপুরে নিয়ে আসার পথে ট্রলারেও অনেক তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে ডাকাতিয়া নদীতে ও নদীর পাড়ে ফেলে দিতে হচ্ছে তরমুজ। এছাড়া অবশিষ্ট তরমুজও কম দামে বিক্রয় করতে হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু তরমুজে দাগ, ফোটা, তরমুজ পরিপক্ব না হওয়ায় ক্রেতারা তরমুজ কিনতে চাচ্ছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তরমুজবোঝাই ট্রলারগুলো ডাকতিয়া নদীর পাড়ে নোঙর করা আছে। চাষি আর আড়তদারদের মধ্যে দর কষাকষি চলছে। শ্রমিকরা ব্যস্ত ট্রলারের পর ট্রলার তরমুজ খালি করতে। নষ্ট হওয়া তরমুজ ডাকাতিয়া নদীতে ও পাড়ে ফেলে দিতে হচ্ছে।

বিজ্ঞাপন

ভোলা থেকে তরমুজ নিয়ে আসা সাগর ইসলাম বলেন, এবার মোট ১২ একর জমিতে তরমুজ চাষ করি। প্রথমেই তিন একর জমির তরমুজ পোকার কারণে নষ্ট হয়ে গেছে। বাকি ৮ একর জমির তরমুজের মধ্যে গত কয়েক দিনে বৃষ্টির কারণে তরমুজে গায়ে দাগ লেগে গেছে। এতে পাকা তরমুজগুলো পচে যাচ্ছে। আগে পাইকাররা জমি থেকে তরমুজ কিনতেন। এ বছর বৃষ্টি হওয়ায় পাইকারও পাচ্ছি না। এজন্য ট্রলারে করে চাঁদপুরে নিয়ে এসেছি। এখানে আট হাজার পিস তরমুজ নিয়ে আসি। কিন্তু তরমুজগুলো আনার পথে গরমের কারণে ট্রলারে তিন হাজার তরমুজ নষ্ট হয়ে গেছে। সেগুলো ডাকাতিয়া নদীতে ফেলে দিয়েছি। বর্তমানে পাঁচ হাজার তরমুজ বিক্রয় করছি।

তিনি আরও বলেন, এখানে বড় সাইজের তরমুজের দাম প্রতি শ ১২ থেকে ১৩ হাজার টাকা, ছোট সাইজের তরমুজ ৬ থেকে ১০ হাজার টাকার মধ্যে বিক্রয় করছি। জমিতে যে পরিমাণ তরমুজ আছে সেগুলো প্রায় পাঁচ লাখ টাকা বিক্রয় করতে পারব। তরমুজ উৎপাদনের জন্য ১৮ লাখ টাকা খরচ হয়েছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হবে।

পটুয়াখালী থেকে আসা তরমুজ চাষি কামাল হোসেন বলেন, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে তরমুজ নষ্ট হয়ে গেছে। আমি পাঁচ একর জমিতে তরমুজ চাষ করেছি। এতে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার মতো খরচ হয়েছে। এ বছর চাষের অনুপাতে তরমুজ বিক্রয় হচ্ছে না। আগে ক্ষেতে যেত ব্যাপারীরা। এ বছর বৃষ্টি হওয়ার পর থেকে ক্ষেতে কোনো ব্যাপারী আসছে না। যার কারণে চাঁদপুরে তরমুজ নিয়ে এসেছি। এখানে তরমুজ বিক্রয় তেমন একটা ভালো হচ্ছে না। অনেক টাকা ঋণ আছে। ভেবেছিলাম তরমুজ বিক্রয় করে ঋণ পরিশোধ করবো। কিন্তু এখন দেখি তা আর হচ্ছে না।

বিজ্ঞাপন

চৌধুরীঘাট আড়তের পাইকারি ব্যবসায়ী মানিক জানান, বৃষ্টিতে তরমুজের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চাষি-ব্যবসায়ীদের প্রচুর লোকসান হবে। বৃষ্টিতে তরমুজ নষ্ট হওয়ার কারণে সামনে তরমুজের দাম বাড়বে।

স্থানীয় খুচরা বিক্রেতা মাসুদ বলেন, বৃষ্টিতে তরমুজ নষ্ট হয়ে গেছে। আমরা পাইকারি কিনে এনে ক্রেতা না থাকার কারণে লোকসান দিচ্ছি।

 

Ni/N

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব