চাঁদপুরের শহিদুলের তিলে তিলে গড়া দোকান নিমিষেই শেষ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ২:০৮
Link Copied Successfully!

বঙ্গবাজারের শার্টের দোকান ব্যবসায়ী শহিদুল ইসলাম মজুমদার। ৩২ বছর ধরে তিলে তিলে গড়েছিলেন শার্টের পাইকারী দোকান। এর আয় দিয়ে চলত পরিবার। বলা যায় রোজগারের একমাত্র সম্বল ছিল দোকানটি। কিন্তু মঙ্গলবার ভোর ছয়টার আগুনে এক নিমিষেই শেষ হয়ে গেল সবকিছু। শহিদুলের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়।

শহিদুল জানান, সকাল সাড়ে ৬টায় খবর পাই বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। শনির আখড়া থেকে দ্রত চলে আসি। এসে দেখি পুরো মার্কেট জ্বলছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। কোনো কিছুতেই নিভছিল না আগুন। আমার তিনটি দোকানসহ পুরো মার্কেট জ্বলে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, চেয়ে দেখে আহাজারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে আশায় ছিলাম হয়ত বেঁচে যাবে এনেক্সকো টাওয়ার। সেখানে আমার একটি দোকান ও দুটি গোডাউন রয়েছে। কিন্তু সেই এনেক্সকো টাওয়ারও এখন জ্বলছে।

বিজ্ঞাপন

সকাল পৌনে ১০টায় সরকারি কর্মচারী হাসপাতালের ভেতরে স্ত্রী-পরিবারসহ বসে আহাজারি করতে দেখা যায় এই ব্যবসায়ীকে।

চাঁদপুরের শাহরাস্তি থেকে শহিদুল ইসলাম মজুমদারের ফুলবাড়িয়া বঙ্গবাজার মার্কেটে ব্যবসায় হাতেখড়ি ১৯৯১ সালে। গত ৩২ বছরে পুঁজি বাড়িয়ে গড়েছেন চারটি দোকান। চার দোকানের মালামাল রাখার জন্য এনেক্সকো টাওয়ারে নিয়েছেন দুটি গোডাউন।

সরকারি কর্মচারী হাসপাতালের ভেতরে তিনি বলেন, ফুলবাড়িয়ার বঙ্গবাজারে বঙ্গ, আদর্শ, মহানগরী ও গুলিস্তান—এই চারটি মার্কেট পাশাপাশি। সবগুলোই পুড়ে গেছে। এনেক্সকো টাওয়ারটা বাকি ছিল সেটাও জ্বলছে।

বিজ্ঞাপন

শহিদুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের কেনাকাটাই সারা বছরের রোজগারের বড় উপলক্ষ্য। ঈদ উপলক্ষ্যে চারটা দোকানসহ ও গোডাউনে প্রায় আট কোটি টাকার মালামাল তুলেছিলাম।

কপালে হাত দিয়ে এ ব্যবসায়ী বলেন, ৩২ বছরের সাজানো গোছানো দোকান, রোজগার সব এক আগুনেই শেষ। জানি না সামনে কি দিন অপেক্ষা করছে। আল্লাহ সহায় হোক।

পাশে স্ত্রীর কান্না আর আজাহারিতে ভারি হয়ে উঠেছে চার পাশ। তিনি বলেন, এত দিনের সাধনা, ঈদের কেনাকাটা, ব্যবসা এভাবে বিনষ্ট হবে, এভাবে পথে বসে যেতে হবে ভাবি নাই। আল্লাহ তুমি এটা কি করলা।

এদিকে, বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

সুত্র: চাঁদপুর টাইমস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের