লেংটার মেলায় মাদক ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগ

Reporter
সুমন আহম্মেদ ও নুরে আলম
আপডেটঃ এপ্রিল ২, ২০২৩ | ১:৩৪
Link Copied Successfully!
হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবার মেলা শুরু -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া সাত দিনব্যাপী ‘লেংটার মেলা’য় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এতে তরুণ ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ।

উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তাঁর মাজার এলাকায় চৈত্র মাসের শেষের দিকে ওই মাজারের খাদেম, আশেকানরা মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। এতে প্রতিবছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবারের মেলা শুরু হয় গেলো বুধবার।

নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার দুজন প্রবীণ বাসিন্দা অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিন–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণেরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা। প্রশাসনের নজরদারির অভাবেই এসব অপকর্ম হচ্ছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, মেলা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসামাজিক কাজ বন্ধে নজরদারি চালাচ্ছেন তাঁরা। এরপরও পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু লোক সেখানে মাদক কেনাবেচা ও অশ্লীল নৃত্যের আয়োজন করছে বলে জেনেছেন। এসব বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা