চাঁদপুর ইসলামিয়া দারুস সালাম মাদরাসার দুই শিক্ষকের পিটুনিতে রক্তাক্ত ছাত্র

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৩ | ১:৫১
Link Copied Successfully!

চাঁদপুরে মাদরাসার দুই শিক্ষকের বেধড়ক পিটুনিতে রক্তাক্ত হয়েছে এক ছাত্র। শিক্ষকের কক্ষে দুই হাজার টাকা এবং মুঠোফোনের মেমোরি কার্ড চুরির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রের ওপর এমন নির্যাতন চালানো হয়। তবে এই ঘটনার তিন দিন পার হলেও বাড়ি ফিরে এখনো স্বাভাবিক হতে পারছে না মাদরাসাছাত্র আব্দুল আহাদ। ভয় আর আতঙ্কে আঁতকে উঠে। এদিকে, এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন এবং এলাকাবাসী।

অন্যদিকে, ঘটনার পর মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত দুই শিক্ষককে। এমন দাবি মাদরাসা কর্তৃপক্ষের। গত শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম মাদরাসায় ছাত্রের ওপর এমন নির্যাতনের ঘটনা ঘটে।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের জহির পাটোয়ারীর ছেলে আব্দুল আহাদ (১৫)। পাশের আলুমুড়া এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম মাদরাসার কিতাব বিভাগের প্রথমবর্ষের ছাত্র আহাদ। গত মঙ্গলবার ওই মাদরাসার এক শিক্ষকের কক্ষে দুই হাজার টাকা এবং মুঠোফোনের মেমোরি কার্ড চুরির ঘটনা ঘটে। তারপর পহেলা রমজান শুক্রবার, ওই দিন ঘটনা জানাজানি হয়। এর জন্য দায়ী করা হয় আব্দুল আহাদকে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্জন একটি কক্ষে নিয়ে দফায় দফায় চালানো হয় শারীরিক নির্যাতন চালানো হয় তার ওপর। জাকারিয়া এবং ইমরান এই দুই শিক্ষক এমন নির্যাতন চালায় আব্দুল আহাদের ওপর। পরে রাতে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন। দেওয়া হয় চিকিৎসা। কিন্তু শরীরে আঘাতের সেই চিহ্ন এখনো দৃশ্যমান। তারপর আরো তিন দিন কেটেছে। তবে স্বাভাবিক হতে পারেনি নির্যাতনের শিকার এই শিক্ষার্থী। আর সেই দিনের ঘটনা বর্ণনা করে আব্দুল আহাদ জানান, আমি টাকা ও মোবাইল ফোনের মেমোরি কার্ড চুরি না করেও মারের চোটে স্বীকার করেছি। কিন্তু তারপরও গত শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় দুই শিক্ষক পালা করে লাঠি দিয়ে মারধর করে।এদিকে, স্বজন এবং এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন। বাবা জহির পাটোয়ারী বলেন, নির্যাতনের শিকার হওয়া তার ছেলে এখন ঘুমের মধ্যেও শিহরে উঠে। তাছাড়া সারা শরীরে নির্যাতনের যে ক্ষত। তা নিয়েও দুঃশ্চিন্তায় আছি। কারণ, ছেলে এখন বাড়ি থেকে বের হতেও ভয় পায়। নির্যাতিত আব্দুল আহাদের নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, রোজা থাকা অবস্থায় তার নাতিকে যেভাবে নির্যাতন করা হয়েছে। তার জন্য অভিযুক্ত দুই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিজ্ঞাপন

এলাকাবাসীর চাপের মুখে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দুই শিক্ষককে। এমন তথ্য জানান, আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদউল্লাহ। অন্যদিকে, মাদরাসাছাত্রের ওপর নির্যাতনের বিষয়টি নজরে এসেছে বলে জানান, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি বলেন, শিশু শিক্ষার্থীর ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে। তা ক্ষমার অযোগ্য। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নির্যাতনের শিকার ছাত্র এবং মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক জাকারিয়ার বাড়ি হবিগঞ্জে এবং ইমরানের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায়। আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম মাদরাসা নামে ধর্মীয় এই প্রতিষ্ঠানে প্রায় চার শ শিক্ষার্থী কোরআন এবং কিতাব শিক্ষা বিভাগে পড়াশোনা করছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২০২৮ সাল থেকে নতুন বিষয় যুক্ত হবে, বইয়ের বাইরেও শিখতে হবে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী চাঁদপুরে গরুর খাবারে বিষ মিশিয়ে ৫ গরু হত্যা, অসুস্থ আরো কয়েকটি গরু চাঁদপুরের মেঘনায় নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫ চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন