
কুমিল্লায় ১২৬ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে ১২৬ বোতল ফেন্সিডিল’সহ আপন দুই বোন তিনজনকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৪ মার্চ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে ১২৬ বোতল ফেন্সিডিল’সহ আপন দুই বোন ও একজন সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে।







