ড্রাম বাজিয়ে সেহরির জন্য ঘুম ভাঙানো হয় যে শহরে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ৯:৫২
Link Copied Successfully!

পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে পবিত্র এক মাস। এ মাসে প্রত্যেক মুসল্লি পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। কোনো অবস্থায় যেন রোজা নষ্ট না হয়, সে জন্য সচেতন থাকেন। তবে রোজার সময় অধিকাংশ মুসল্লি সেহরি খাওয়া নিয়ে সমস্যায় পড়েন। কারণ বছরের একটি মাত্র মাসে তাকে ভোররাতে উঠে সেহরি খেতে হয়। এ জন্য অনেকে সময়মতো সেহরি খেতে পারেন না। ফলে বিভিন্ন দেশে ভোররাতে মুসল্লিদের ডেকে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।

কেউ সাইরেন বাজিয়ে মুসল্লিদের ডেকে তোলেন, আবার কেউ পাড়ায়-মহল্লায় মাইক দিয়ে মুসল্লিদের ডাকেন। তবে এ ক্ষেত্রে ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঐতিহাসিক এক রীতি অনুসরণ করা হয় তুরস্কের ইস্তানবুল শহরে।

প্রতি বছর রমজান মাসের প্রত্যেক দিন ভোররাতে ৩ হাজার ৪০০ ড্রাম বাজিয়ে মুসল্লিদের সেহরি খাওয়ার জন্য ডাকা হয়। এ কাজে বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়ে থাকেন।

বিজ্ঞাপন

ড্রাম বাজানোর জন্য ঐতিহাসিক পোশাক পরিধান করা হয়। অটোমান সাম্রাজ্যের বাদশারা যে ধরনের পোশাক পরিধান করতেন, সেই ধরনের পোশাক পরিধান করে ড্রাম বাজানো হয়। ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করা হয়। আর এ কাজে অংশ নেন ৯৬৩ প্রতিবেশী।

ড্রাম ফেডারেশনের ইনচার্জ সেলামি আয়কুত বলেন, পবিত্র রমজান মাসে যারা ড্রাম বাজান, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। ঐতিহাসিক এ সংস্কৃতিতে অটোমান সাম্রাজ্যের সৌন্দর্য ফুটে ওঠে। এ কাজে আমাদের ৯৬৩ জন বাদক প্রস্তুত।

মূলত তুরস্কের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন করা হয়। সেলামি আয়কুত বলেন, শিশু ও যুবকদের কাছে রমজানের সংস্কৃতি তুলে ধরতে আমরা এ আয়োজন করি।

বিজ্ঞাপন

সূত্র: ডেইলি সাবাহ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা