কুমিল্লায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, সেই প্রধান শিক্ষকসহ ১৭ জন জেলহাজতে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৬:১৬
Link Copied Successfully!

কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ছাত্রীর বাবার করা মামলায় ওই প্রধান শিক্ষককে জেলে পাঠানো হয়। অপরদিকে পুলিশের করা মামলায় আটক ১৬ আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, ওই ঘটনায় বুধবার রাতেই আটক উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে একমাত্র আসামি করে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছাত্রীর বাবা।

মামলায় বৃহস্পতিবার বিকালে প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে জেলহাজতে পাঠান আদালত।

বিজ্ঞাপন

এছাড়া পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা দানের ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মুক্তার আহমেদ মলি বাদী হয়ে করা মামলায় আটক এজহারভুক্ত ১০ জন আসামিকে একই দিন জেলহাজতে পাঠানো হয়।

আসামিরা হলো- উপজেলার শাকতলা গ্রামের ডা. বশির আহাম্মেদ ভূইয়ার ছেলে লুৎফুর কবির ভূইয়া সোহাগ (৩১), আবুল কালাম আজাদ ভূইয়ার ছেলে মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ জামান ডাক্তার (৪৮), মোখলেছুর রহমানের ছেলে আলী আশ্রাফ (৪৭), মৃত শরবত আলীর ছেলে ছবুর (১৯), মাশিকাড়া গ্রামের সেলিমের ছেলে শাহ পরান (৩০), মৃত মুসলিম উদ্দিনের ছেলে ওয়াজকুরুনী (৩৫), হামলা বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), পদ্মকোট গ্রামের মৃত জব্বার আলীর ছেলে ইউনুছ (৩৬), আবুল কাশেম এর ছেলে জিয়াউর রহমান (৩২), হোসেনপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে আব্দুল কাদের (৫৫)।

আটককৃতরা হলো- স্থানীয় ইউপি মেম্বার মমিনুল হক মুন্না (৪২), আওয়ামী লীগ নেতা আশেক এলাহী (২৭), এরশাদ চৌকিদারের মেয়ের জামাই আবুল হাসেম (৩২), ফয়সাল (২২), মামুন (৪২) ও সোলেমান (২৪)। আটককৃতদের শুক্রবার বিকালে কোর্টে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস