ইসলামপুর সাদেকিয়া মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ  ও  শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত 

`নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৭:১৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর সাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অব: রাশেদুল মান্নান তালুকদার, তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ নারী শিক্ষায় অনেক এগিয়েছে, নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন সকল পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী,তিনি দেশকে  আজকে  এগিয়ে নিতে সঠিক পথে পরিচালিত করছেন , তিনি শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য  করে তুলেছেন। এখন শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকাংশেই কমেছে। সরকার এখন কর্মমুখী শিক্ষার প্রতি জোর দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল পর্যায়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণে ল্যাব তৈরি করছেন, তার সুফল আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন।
এই দিন ২০২২ সালের দাখিল পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেয়া হয়।
 অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু শাহেদ সরকার, সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্ল্যাহ তপাদার, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, সমাজ সেবক মজিবুর রহমান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মোস্তফা কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা  আনোয়ার হোসেন, সেলিম মিয়াজি প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মনজুর আহমেদ বিএসসি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা