মতলব দক্ষিণে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৫, ২০২০ | ১১:০৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকা থেকে

Error: Contact form not found.

২৫ আগস্ট সোমবার দুপুরে ২২ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন সিএনজি ড্রাইভার আবুল খায়ের (৩৯) ও ওই সিএনজির যাত্রী ইয়াবা বহনকারী রবিউল ইসলাম(৪০)। চালকের বাড়ি হাজীগঞ্জের মেনাপুর ও অপরজনের বাড়ি একই উপজেলার পূর্ব রাজারগাঁও গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন পৌনে একটার সময় কাশিমপুর এলাকায় পুলিশ সদস্যরা ডিউটিতে যাওয়ার সময় কাশিমপুরের দিক হইতে একটি সিএনজি আসতে দেখে পুলিশের গাড়ির লাইট অফ করে রাস্তা বন্ধ করে বসে থাকেন। সিএনজিটা পুলিশের গাড়ির সামনে আসে এবং হঠাৎ ব্রেক করে পুলিশের গাড়ি দেখে সিএনজি পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ সিএনজির দিকে গেলে সিএনজির ড্রাইভার আবুল খায়ের ও ইয়াবা বহনকারী যাত্রী রবিউল ইসলাম (৪০) দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ তাদের দৌড়াইয়া আটক করে।
এসময় চাপাতিয়ার ঐ জায়গায় রাস্তার উপর শরীর তল্লাশি করে রবিউলের লুঙ্গীর কোচে বিশেষ কায়দায় নিল পলিথিনের ব্যাগে রাখা 22 পিচ ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিকে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, হাজিগঞ্জের পূর্ব রাজারগাও দাই বাড়িতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আগত উত্তর রাজারগাঁও গ্রামের হান্নান(৩৮) ও মেনাপুর গ্রামের শাহজাহান (৩৭) সহ আরো অন্যান্য ব্যক্তি ওই ইয়াবা নিয়ে যাওয়ার জন্য বলেছিল।
তারা জানায়, মতলবের চাপাতিয়া এলাকার জনৈক সুমনেরনিকট থেকে 22 পিচ ইয়াবা নিয়ে পূর্ব রাজারগাঁও দাই বাডীতে গায়ে হলুদের অনুষ্ঠানে বিক্রির জন্য যাচ্ছিল।

ওসি স্বপন কুমার আইচ বলেন, এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা