শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীরসহ ১৪ জনকে জেলহাজতে প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৩ | ৫:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গোপন বৈঠক থেকে জামায়াতের আমীর মোস্তফা কামালসহ ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে শাহরাস্তি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সুচীপাড়া গ্রামের তা’লীমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান (৪৩), শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল (৪৪), জামায়াত নেতা জালাল হোসেন (৩০), শামছুল আরেফীন (৩৩), মাওলানা ইমাম হোসেন (৩৩), পারভেজ হোসেন (৩০), মোশারফ হোসেন (৫০), মো. কাউছার খান (৫৩), শোয়রাব হোসেন (৪৬), মাওলানা জমির হোসেন (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪৮), মো. জসিম উদ্দিন (৪৩), হাফেজ আকতার হোসেন (৩৫) ও আকতার হোসেন (৪৪)। মিজানুর রহমান ছাড়া বাকী সকলের বাড়ী শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন বৈঠকের সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ, দলীয় কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা