শাহরাস্তির রায়শ্রী গ্রামে সিঁদ কেটে চুরি বেড়েছে আশঙ্কাজনক হারে,জনমনে আতঙ্ক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ১০:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের বিভিন্ন বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি যথাক্রমে শনিবার ও রবিবার দুই রাতেই গ্রামের দু’টি বাড়িতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে ৪টি চুরির ঘটনা ঘটেছে।
এছাড়াও গতমাসের শেষ দিকে আরো দু’টি চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এর মধ্যে শনিবার মধ্যরাতে গ্রামের পূর্ব পাড়া সাদা গাজী বাড়ির মাষ্টার গাজী সালাউদ্দিন ও একই বাড়ির আবদুল মালেক এর ঘর চুরি হয়েছে বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

এসব ঘর থেকে চোর কয়েকটি মোবাইল ফোন,স্বর্নালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

একই রাতে পাশের বাড়িতে অন্য আরেকটি পরিবারের জানালা ভেঙ্গে মোবাইল এবং জিনিসপত্র নিতে চেষ্টা করলে পরিবারের লোকজন সজাগ হয়ে যায়।তা টের পেয়ে চোর পালিয়ে যায়।এতে কোনো মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা।

এদিকে রবিবার মধ্যরাতে গ্রামের দক্ষিণ-পশ্চিম পাড়ার নূর মোহাম্মদ ভূঁইয়া বাড়ির হাফেজ গোলাম কিবরিয়ার বসতঘরে সিঁদ কেটে ডুকে তাদের কয়েকটি মোবাইল,নগদ টাকা ও আলমিরা ভেঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।
তাদের ঘরে ইতোপূর্বেও আরো কয়েকবার চুরি হওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

এছাড়াও গতমাসে রায়শ্রী পশ্চিম পাড়া শেখ বাড়ির বাহারাইন প্রবাসী মো.খোরশেদ আলমের পরিবারের লোকজন বাড়িতে না থাকায় রাতে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ও আলমিরা কুপিয়ে ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকা,৩ ভরি ওজনের সোনার গহনা,জামা কাপড়, ইলেকট্রিক মালামাল, ব্লেন্ডার মেশিন, কম্বল ও অন্যান্য দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

থানায় অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে ভুক্তভোগীরা বলেন, “ভয় হয় বলে থানায় অভিযোগ দেইনি, যদি চোরেরা আবার ক্ষতি করে।

ভোক্তভোগী সালা উদ্দিন গাজী বলেন, চোরের উৎপাত বন্ধ করতে হলে স্থানীয় জন প্রতিনিধি ও গ্রাম পুলিশের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

প্রবাসী খোরশেদ আলম বলেন,আমরা পুরুষ মানুষ বাড়িতে নেই তাই জামেলায় জড়াতে চাইনি। তার ধারনা এরা এলাকারই কেহ হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন,এলাকায় চোরের দৌরাত্ম্য বেড়ে গেছে বলে আমি জানতে পেরেছি।রায়শ্রী ২টি ওয়ার্ডে মাত্র দু’জন গ্রাম পুলিশ।এরিয়া বড় হওয়ায় তারা সর্বদিকে খেয়াল রাখা সম্ভব হচ্ছেনা,তাই এলাকার সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।তবুও আমি থানা অফিসার ইনচার্জ কে বিষয়টি অবগত করেছি,তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা