ইউটিউবার প্রত্যয় হিরণ’সহ গ্রেফতার তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | ২:৫৪
Link Copied Successfully!

ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাত তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফরমের বিজ্ঞাপন চালাত প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা।

ইতোমধ্যে এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের। এ ছাড়া দেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেল। বর্তমানে তাদের প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে!

বিজ্ঞাপন

জানা গেছে, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করত আবদুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য এক লাখ ১০ হাজার টাকা করে নিতো প্রত্যয় হিরণরা।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করার পর আমরা জানতে পারি যে, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তায় জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয়।

অনলাইন জুয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছেন এ কর্মকর্তা। সেই সঙ্গে ইউটিউব ছাড়াও অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন