
কুমিল্লায় মাদকদ্রব্য’সহ গ্রেফতার তিন: ট্রাক জব্দ


কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ১৭ বোতল বিদেশী মদ ও ৯.৮ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


পৃথক আরেকটি অভিযানে ১৭ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে গাজী মোঃ রাজিব (২৯), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ মহিদুল ইসলামের ছেলে মোঃ রুকনুজ্জামান (২৯) এবং একই গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে তমাল হোসেন বাবু (২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







