নোয়াখালিতে নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তানভির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ১১:৩১
Link Copied Successfully!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী কুরআনের হাফেজ তানভির হোসেন। সোমবার সকালে উপজেলার বসুরহাট বাজারের রূপালী চত্বরে মারকাযুত তাকওয়া মাদ্রাসা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে তাকে দাগনভূঁইয়া থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করে আনা হয়।

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ার কৃতীসন্তান হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

সম্প্রতি মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিপূর্ণ ৩০ পারা হিফজুল কুরআন (তাজভীদ) প্রতিযোগিতায় বিশ্বের ৫৮টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভীর হোসেন তৃতীয় স্থান অর্জন করে। তার এ বিশাল অর্জনে তার নিজ কর্মস্থল মারকাযুত তাকওয়া মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল।

এতে বক্তব্য রাখেন- মাওলানা আতিকুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি এসএম হারুন প্রমুখ।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে তানভীর হোসেনের সম্মানে বিভিন্ন ফাউন্ডেশন ও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে তানভীর হোসেনসহ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিসরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।

হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের মধ্যে রয়েছে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার এবং ১ লাখ মিসরীয় পাউন্ড।

হাফেজ তানভির হোসেন এর আগে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত