নোয়াখালীতে ছয় বছর পর বাড়ি ফিরলেন ট্রলারডুবিতে নিখোঁজ রাশেদ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৪:০৫
Link Copied Successfully!

ইলিশ মাছ ধরতে ২০১৭ সালে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মোহাম্মদ রাশেদ (২৮)। বঙ্গোপসাগরে ঢেউয়ে ট্রলারডুবিতে ২০ জন জেলের সঙ্গে নিখোঁজ হন রাশেদও।

ভারতে ট্রলার মিললে ভেতরে ৬ মরদেহ উদ্ধার করা হয়। তবে তখনও খোঁজ জানা যায়নি তার। এরপর দীর্ঘ ৬ বছর সেই ট্রলারডুবিতে নিখোঁজ ১৪ জনের খোঁজ মেলেনি।

তবে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে অবাক করে দিয়ে হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের নিজ বাড়িতে ফিরে আসেন রাশেদ। যদিও ফিরে আসার পর কারো সঙ্গে কথা বলছেন না তিনি, কেবলই তাকিয়ে আছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৭ সালে জাফর সারেংয়ের সঙ্গে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান রাশেদসহ ২০ জন জেলে। ট্রলারডুবির ঘটনায় ২০ জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বেশ কিছুদিন পর ভারতীয়রা ট্রলার উদ্ধার করলে ৬ জনের মরদেহ ট্রলারের ভেতরে খুঁজে পাওয়া যায়। তবে দীর্ঘ ৬ বছরে বাকি নিখোঁজ ১৪ জনের খোঁজ মেলেনি।

নিখোঁজ জেলেদের পরিবার ধরেই নিয়েছিলেন তারা হয়তো বেঁচে নেই। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিঝুম দ্বীপ ইউনিয়নে ফিরে আসেন রাশেদ। কিন্তু কোনো কথা বলতে পারছেন না তিনি। এ সময় রাশেদের বাবা আবুল কালাম জন্ম দাগ দেখে নিশ্চিত করেন। রাশেদকে পেয়ে তার মা, ভাই-বোন কান্নায় ভেঙে পড়েন।

রাশেদের বাবা আবুল কালাম বলেন, বিয়ের ৩ মাস ১০ দিনের মাথায় রাশেদের ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ ৬ বছর ১ মাস ৭ দিন পর সে বাড়িতে এসেছে। সে কথা না বলতে পারলেও আমরা তাকে চিনেছি। আমার সন্তানকে আমি ফিরে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

বিজ্ঞাপন

একই এলাকার বাসিন্দা মো. বেলাল বলেন, সবাই ভেবেছিল রাশেদ আর বেঁচে নাই। আল্লাহর ইচ্ছায় রাশেদ পরিবারের কাছে এসেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, রাশেদকে ফিরে পেয়ে পরিবারটি আনন্দে আত্মহারা। এলাকাবাসী এক নজর রাশেদকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে। সে এতদিন কোথায় ছিল তা জানা যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত