১-২ মিনিটে যেভাবে নারীদের মুঠোফোনের ব্যক্তিগত ছবি হাতিয়ে নেন ‘ডেলিভারিম্যান’

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৪:০৩
Link Copied Successfully!

নারীদের মুঠোফোনে থাকা ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ‘ব্ল্যাকমেলের’ অভিযোগে গাজীপুরে এক ‘ডেলিভারিম্যান’ গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বলছে, অনলাইনে অর্ডার দেওয়া পণ্য বাড়িতে পৌঁছে দিতে গিয়ে মাত্র এক–দুই মিনিটে গ্রাহকের অজান্তে মুঠোফোনের ছবি হাতিয়ে নেন তিনি। এরপর সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করেন টাকা।

ভুক্তভোগী এক তরুণীর পরিবারের অভিযোগের পর গতকাল শুক্রবার রাতে মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২) নামের এই ‘ডেলিভারিম্যানকে’ গাজীপুর শহরের রথখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মিজানুর রহমান জামালপুরের ইসলামপুর থানার চরগাঁওকোড়া গ্রামের বাসিন্দা। তিনি রথখোলা এলাকায় ভাড়া থেকে একটি ই–কমার্স প্রতিষ্ঠানের ‘ডেলিভারিম্যানের’ কাজ করেন।

গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গাজীপুর মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই ই–কর্মাস সাইটে পণ্য অর্ডার করা তরুণীদের টার্গেট করতেন মিজানুর। এরপর পণ্য পৌঁছে দিতে গিয়ে কৌশলে গ্রাহকের মুঠোফোন হাতে নিতেন। সহজে পণ্য ডেলিভারির জন্য গুগল লোকেশন যুক্ত করে দেওয়ার কথা বলে তিনি নারীদের মুঠোফোনের গুগল ফটো অ্যাপে যেতেন। এই অ্যাপের শেয়ারিং অপশনে গিয়ে ‘শেয়ার উইথ পার্টনার’ অংশে নিজের ব্যক্তিগত জি–মেইল অ্যাকাউন্ট যুক্ত করে দিতেন। কাজটি শেষ করতে সময় নেন এক থেকে দুই মিনিট। পরবর্তী সময়ে সুবিধামতো সময়ে মুঠোফোনের গুগল ফটোতে ঢুকে ওই নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি নিজের মুঠোফোনে ডাউনলোড করে নেন। এরপর তরুণী ও নারীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গাজীপুর শহর এলাকার এক ব্যক্তি গতকাল শুক্রবার বিকেলে সদর থানায় অভিযোগ করেন, তাঁর স্কুলছাত্রী মেয়ের (১৫) ব্যক্তিগত কিছু ছবি নিয়ে একজন ‘ডেলিভারিম্যান’ টাকা দাবি করছেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তাঁর মেয়ে লোকলজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর শহরের রথখোলা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত