ব্যাংকে টাকা তুলতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ১০:৪০
Link Copied Successfully!

ব্যাংক থেকে টাকা ওঠাতে গিয়ে ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী জানতে পারলেন তিনি ‘মৃত’। নিজেকে জীবিত প্রমাণ করতে না পারায় বিদেশ থেকে আত্মীয়ের পাঠানো টাকাও তুলতে পারেননি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা মসুদের সঙ্গে ঘঠেছে এমনই ঘটনা। মসুদ হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের পাইকপাড়া বাজারের ব্যবসায়ী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা মসুদ। সম্প্রতি বিদেশ থেকে এক আত্মীয়ের পাঠানো টাকা তুলতে মৌলভীবাজার শহরের একটি ব্যাংকে যান। টাকা তুলতে মসুদ তার জাতীয় পরিচয়পত্রের কপি ব্যাংক কর্মকর্তাকে জমা দিলে তিনি অনলাইনে জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করে দেখেন মসুদ দু’মাস আগেই ‘মারা গেছেন’। এ সময় ব্যাংক থেকে মসুদকে টাকা দিতে কর্তৃপক্ষ অপারগতা জানায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসুদ তার বিড়ম্বনার বিষয়টি জানিয়ে বলেন, ২০১৮ সালের ৩১ মে তার নামে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। এক সপ্তাহ আগে জরুরি কাজের জন্য এক আত্মীয় তার নামে বিদেশ থেকে কিছু টাকা পাঠান। টাকা তুলতে তিনি মৌলভীবাজার জেলা শহরে অবস্থিত একটি ব্যাংকে যান। তবে নির্বাচন কমিশনের সার্ভারে নিজেকে ‘মৃত’ উল্লেখ করা দেখে অবাক হন। পরে তিনি সার্ভার থেকে বিস্তারিত তথ্য ডাউনলোড করেন।

নির্বাচন কমিশনের সার্ভার থেকে ডাউনলোড করা তথ্য অনুযায়ী, মসুদের জন্ম ১৯৮১ সালের ২০ ফেব্রুয়ারি। সেখানে মসুদের ‘স্ট্যাটাস’ এ দেখা গেছে ২০২২ সালের ১৬ নভেম্বর মসুদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৌলভীবাজার থেকে ফিরে গত বুধবার তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে ‘জীবিত’ মর্মে সনদ সংগ্রহ করেন। পরে বৃহস্পতিবার তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য আবেদন জমা দেন।

বিজ্ঞাপন

এলাকার অলি আহমদ বলেন, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচন আফিসের ভুলের কারণে মসুদ ব্যাংক থেকে টাকা ওঠাতে বিপাকে পড়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, ভোটার হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের ভুলের কারণে হয়ত এমন সমস্যা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আবেদন এলে আমরা সংশোধন করে দেবো।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত