ফরিদগঞ্জে দুই কিশোরীর আত্মহননের চেষ্টা, শিশু পানিতে ডুবে মৃত্যু

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১৯, ২০২০ | ৯:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে পরিবারের সাথে অভিমান করে দুই কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উভয়কে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামের মৃধা বড়ির মনির হোসেন মৃধার মেয়ে মিতু আক্তার (১৬) কে তার মা পড়ালেখার জন্য ডাক দেয়। এছাড়া মিতু নবম শ্রেণিতে পড়ালেখা করলেও প্রেমে জড়িয়ে পরে। সেজন্য তাকে তার মা বকা-ঝকা করে। পরিবারের সাথে অভিমান করে মিতু ধানের পোকা মারার ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।পরে তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়।

অপরদিকে একই উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার (১৮) মায়ের সাথে অভিমান করে অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে তার মা ও আত্মীয়-স্বজন সন্ধ্যা ৭টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

বিজ্ঞাপন

এদিকে ফরিদগঞ্জে পানিতে পড়ে সুমাইয়া নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উপাদি গ্রামে ঘটনা ঘটে। শিশুটির ওই গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার শিশুটি বাড়ির উঠানে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা