হ্যাটট্রিকে রেকর্ড ষষ্ঠ সাম্বা গোল্ড জিতলেন নেইমার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ১০:৪৩
Link Copied Successfully!

হ্যাটট্রিকে রেকর্ড ষষ্ঠ সাম্বা গোল্ড জিতলেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবলারদের ইউরোপের লিগগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। দেশটির সাংবাদিক, ফুটবলার এবং সাম্বাফুট অনলাইনের পাঠকদের ভোটে নির্বাচিত করা হয়ে থাকে প্রতি বছরের সাম্বা গোল্ড বিজয়ী সেলেসাওকে।

সর্বশেষ ২০২০ এবং ২০২১ সালে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে এই সেলেসাও স্ট্রাইকারের সামনে হ্যাটট্রিকের হাতছানি ছিল। নেইমার সত্যি সত্যি হ্যাটট্রিক পূর্ণ করলেন।
জিতে নিলেন ২০২২ সালের সেরা ইউরোপিয়ান লিগ খেলা সেলেসাওয়ের পুরস্কার। এই প্রতিযোগিতায় নেইমার পেছনে ফেলেছেন জাতীয় দলে নিজের সতীর্থ রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগো, লিভারপুলে খেলা অ্যালিসন বেকার, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কাসেমিরো-অ্যান্তোনিওকে।

বিজ্ঞাপন

হ্যাটট্রিক অ্যাওয়ার্ড জেতার পথে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপাটি নিজের করে নিলেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। নেইমারের মতো ২০১১-১৩ সেশনে টানা তিনবার জিতে হ্যাটট্রিক করেছিলেন থিয়াগো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন