সিংড়ায় ট্রাক-ভ্যান সংঘর্ষ, নিহত তিন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩ | ৪:৪৮
Link Copied Successfully!
নাটোরের সিংড়ায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুনু বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন রহিম আলী (৪৫), বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০)। নিহতদের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের পুণ্ডরী ও নজরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া পুণ্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক ভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুজনের অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন।

সূত্র: কালের কণ্ঠ

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত