শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ৩০ হাজার টাকা দন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৭:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটায় ৩ ট্রাক ও ট্রাক্টর মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন রশিদ এ দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কেটে স্থানীয় এসএসবি ব্রিক ফিল্ডে বিক্রয়ের অভিযোগে ১টি ট্রাক্টর ও ২টি ট্রাক জব্দ করেন।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ট্রাক্টরের মালিক শোরসাক গ্রামের মৃত. মোসলেহ উদ্দিনের পুত্র রফিক উল্লাহ (৫৮), ট্রাকমালিক একই গ্রামের গনী মিয়ার পুত্র মানিক মিয়া (৪৫) ও
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা গ্রামের আঃ সাত্তারের পুত্র আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, কৃষিজমির মাটি (টপ সয়েল) বিক্রয় ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে তা বিক্রি এবং কেউ পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী