
কুমিল্লায় ৬০ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকা হতে ৬০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৬ জানুয়ারী বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর
গ্রামের মৃত শামসুল হক খানের ছেলে মোঃ ছাদেক (৩৫) এবং একই জেলার বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফি উল্লাহর ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







