
কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের।
নিহত এই চার বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জ, একজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং একজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
নিহতরা হলেন— মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতবর। নিহত তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাতকে স্থানীয় সময় শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।


গুরুতর আহত দুজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে



























