নাগদা সপ্রাবিতে বিভিন্ন কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৬, ২০২০ | ১২:২০
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

এ দিন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ নানা কর্মসূচী পালিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ- সভাপতি মোঃ ইসমাইল তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিয়াজী, এসএমসি’ র সদস্য মিজানুর রহমান ঢালী।

এ সময় ইউপি সদস্য সুরুজ্জামান মিয়া, এসএমসি’ র সদস্য মোঃ শাহিন তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, অভিভাবক মনির হোসেন ঢালী, যুবলীগ নেতা মোঃ সোহাগ মিয়া,ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম,নারায়নপুর অটো রিকশা সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা