কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত বছরে মিলন মেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৩ | ৭:৩৪
Link Copied Successfully!
লাঠির উপর ভর করে ৯০ বছর পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী হয়ে গেলেন ফারুক হোসেন।
১৯৩৮ সালে ভর্তি হয়ে পাঁচ বছর পড়াশোনা করেন তিনি। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসলেন তিনি। মঞ্চে প্রধান অতিথির আসনে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। প্রধান অতিথি বক্তৃতা শেষে ওই বৃদ্ধ প্রাক্তন শিক্ষার্থীর কাছে স্মৃতিচারণ শুনতে চেয়েছেন।
ফারুক হোসেন বললেন, এই মিলন মেলায় যারা এসেছেন,  তাদের মধ্যে তিনি সবচেয়ে প্রাক্তন ছাত্র। সবাইকে দেখে মনটা আনন্দিত।
শুক্রবার সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাড়ম্বর আয়োজনে উদযাপিত হয় শতবর্ষের মিলন মেলা। ১৯১৮ সালে স্থানীয় বাসিন্দা রত্ত বানুর দেনমোহরের টাকায় বিদ্যালয়টি গড়ে উঠে। সেই থেকে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের নানান প্রান্তে কর্মজীবন বেছে নিয়েছেন।
মিলন মেলার খবর পেয়ে ছুটে আসেন কৃষিবিদ অধ্যাপক মো. নজরুল ইসলাম। তিনি অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। নিজ গ্রামের স্কুলের শতবর্ষ ফূর্তি অনুষ্ঠানে এসে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে দেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী নাজমা বেগম। তিনি এই কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ বছর শিক্ষকতা করেছেন। ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি।
 বাল্যকালের এমন স্মৃতিচারণের অনুভূতি ভাগ করে নেয় পাঁচশতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসী।
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি বক্তব্যে এমন আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রত্যেককে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। প্রতিদিন প্রতিজন যদি একজন মানুষকে যেকোন কাজে সহযোগিতা করে, তাহলে দেশ এগিয়ে যাবে।
মিলন মেলায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের,  কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অধ্যক্ষ ড. আবু জাফর খান, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, পৌর মেয়র আবদুল লতিফ,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন,  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক ফাতেমা বেগম আরো অনেকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত