পূবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল জাবের হিমেল (১৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহত হিমেল মাজুখান পশ্চিমপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে ও উত্তরা মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে। রোববার রাত ৮টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্যাথারসিস হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

বিজ্ঞাপন

ঢাকা যাওয়ার পথে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আল জাবের হিমেলকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত