শাহরাস্তির কৃতিসন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদের আইজিপি ব্যাজ লাভ

Reporter
ফয়েজ আহমেদ, শাহরাস্তি
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৩ | ৮:০০
Link Copied Successfully!

শাহরাস্তির কৃতি সন্তান, ডিএমপি’র পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুজিব আহম্মদ পাটওয়ারী পুলিশ বাহিনীতে দৃষ্টান্তমুলক ভাল কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ-২০২২ পুরষ্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সপ্তাহ চলাকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্র্যাউন্ডে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম তাঁকে এ ব্যাজ পরিয়ে দেন।

জানা যায়, ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ২০২২ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৪৫৮ জন পুলিশ সদস্যকে হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে তিনি এ পুরষ্কার লাভ করেন।

বিজ্ঞাপন

মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ৩৪তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের এএসপি (সদরদপ্তর), ডিএমপি’র ভিভিআইপি প্রোটেকশন শাখার সহকারি কমিশনার, গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার ও ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গোয়েন্দা পুলিশ এ ২ বার ও মোহাম্মদপুর জোনে টানা ১০ বার সহ শ্রেষ্ঠ সহকারি কমিশনার হিসেবে তিনি ১২ বার পুরষ্কার লাভ করেছেন।

শিক্ষাজীবনে তিনি শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, মাওঃ ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিষয়ে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে এমফিল সম্পন্ন করেন। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত ও ১ কন্যা সন্তানের জনক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার