মতলব প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি- আক্তার হোসেন সাধারণ সম্পাদক- মাহফুজ মলিক

Reporter
প্রেস বিজ্ঞপ্তি
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৩ | ৭:০৭
Link Copied Successfully!

মতলব প্রেসক্লাবের সমন্বয় কমিটির সভা আজ ৬ জানুয়ারি সকালে মতলব সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ৮ সদস্যের কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিমের সঞ্চালনায় সভায় মতলব প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা, সাবেক সহ-সভাপতি হোসেন আহমেদ।
সভায় সর্বসম্মতিক্রমে মতলব প্রেসক্লাবের ঘোষিত দুইটি কমিটির মধ্যে ২০২৩সালের ৬ জানুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত আক্তার হোসেন সভাপতি ও মাহফুজ মল্লিক সাধারণ সম্পাদক এবং ২০২৩সালের ১লা জুলাই থেকে ২০২৩সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিমাই চন্দ্র ঘোষ সভাপতি ও রোটা. রেদওয়ান আহমেদ জাকির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিবেন।

এছাড়াও সভায় মতলব প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে মতলব প্রেসক্লাবের সদস্যদের ভোটার তালিকা হাল নাগাদ করার জন্য একটি আহবায়ক এবং ২০২৪সালের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ২০২৩সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া ক্লাবের গঠনতন্ত্র সংশোধনসহ সার্বিক সিদ্ধান্তের বিষয়ে সমন্বয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হয়। এদিকে প্রেসক্লাবের মনোনীত কমিটিদ্বয়দেরকে মতলব প্রেসক্লাবের সকল পরিষদের সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার