রান্নাঘরে স্ত্রীর রক্তাক্ত লাশ, পাশে ঝুলছিলেন স্বামী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৩ | ৫:০১
Link Copied Successfully!

দিনাজপুরে শহরের লিলি মোড় এলাকার একটি পুরাতন বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শহরের লিলি মোড় এলাকার ফাতেমা বীথি নামের একটি পুরাতন বাড়ি থেকে শুক্রবার সকালে মজিবুর রহমান (৬৫) ও স্ত্রী সুরাইয়ার (৫০) লাশ উদ্ধার করা হয়। তারা ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে ছিলেন।

বাড়ির মালিক ঢাকায় থাকায় দীর্ঘদিন ধরে বাড়িটি দেখাশোনা করে আসছেন মজিবুর ও তার স্ত্রী। মজিবুরের বাড়ি দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা একাকায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়ির মালিক অ্যাডভোকেট নিলুফার রহিম তাদের ফোনে না পেয়ে পাশের মার্কেটের নাইটগার্ড শফিকুলকে মুঠোফোনে জানান। পরে ওই নাইটগার্ড বাড়ির দরজা লাগানো দেখে দেয়াল টপকে ভেতরে ঢুকে রান্নাঘরে স্ত্রী সুরাইয়ার রক্তাক্ত মরদেহ ও স্বামী মজিবর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। শুক্রবার সকাল থেকে বাড়িটিকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, ঘটনাস্থল থেকে মজিবুর রহমানের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারি কোনো বস্তু দিয়ে ওই নারীর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। আলামত সংগ্রহ শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই বাড়িটি প্রায় ১৫ বছর দরে এই দম্পতি দেখাশোনা করছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত