ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে পড়ে যাত্রীবাহী লঞ্চ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২২ | ৩:২০
Link Copied Successfully!

ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনা নদীর মাঝেই সব যাত্রীবাহী লঞ্চ আটকে থাকে। গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয় দীর্ঘ কয়েক ঘণ্টা। ফলে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা বিড়ম্বনায় পড়েন।

ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চ ভোর ৩টায় মুন্সীগঞ্জের কাটপট্টি এলাকায় এলে ঘন কুয়াশার কবলে পড়ে। এরপর আর সামনে এগোতে পারেনি কোনো লঞ্চ। ফলে কাটপট্টি এলাকার আশপাশে নোঙর করে রাখে লঞ্চগুলো। বেলা ১০টা থেকে ১১টার আগে অধিকাংশ লঞ্চ সদরঘাট পৌঁছতে পারেনি।

ভোলার লালমোহন থেকে ছেড়ে আসা এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, সকাল ৬টার মধ্যে সদরঘাট পৌঁছার কথা। ১০টার মধ্যে আমাদের অফিসে যেতে হবে। কিন্তু সদরঘাট এসে পৌঁছেছি বেলা ১১টায়। ফলে আজকের দিনটি নষ্ট হয়ে গেল।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোও সময়মতো পৌঁছতে পারেনি গন্তব্যে।

গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের সুপারভাইজার শামীম বলেন, ভোর ৩টায় কাঠপট্টি পৌঁছলেও ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে আমরা লঞ্চ নোঙর করে রাখি। সকাল ৯টার দিকে আস্তে আস্তে ছেড়ে এগোতে থাকি। সদরঘাট পৌঁছতে ১১টা লাগে।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত