ইকরাম চৌধুরীর মৃত্যুতে মতলব প্রেসক্লাবে শোকসভা ও দোয়া

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১২, ২০২০ | ৭:০০
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর মৃত্যুতে মতলব প্রেসক্লাবের আয়োজনে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

১২ আগস্ট বুধবার বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা ও দোয়ার অনুষ্ঠান হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ- সভাপতি আক্তারুজ্জামান,সহ- সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান,কোষাধ্যক্ষ পলাশ রায়, সম্মানিত স্থায়ী সদস্য ও দৈনিক চাঁদপুর প্রতিদিন প্রতিনিধি মোশারফ হোসেন তালুকদার, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,বাংলাদেশ নিউজ টাইম প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার প্রমুখ।

বিজ্ঞাপন

পরে তাঁর আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা