ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২২ | ১১:৩২
Link Copied Successfully!

ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের (২.২ বিলিয়র ডলার) সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এসব জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। এতে তিনি আরও জানান, নতুন সমরাস্ত্রের প্যাকেজে হিমার্স ও প্রেট্রিয়টের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে।

৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তার বিলটি ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটের সঙ্গে বিল আকারে উত্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেনের সামরিক, অর্থনৈতিক ও মানবিক জরুরি চাহিদার ব্যয় নির্বাহ করা হবে।

বিজ্ঞাপন

মার্কিন সিনেট এরই মধ্যে এই খসরা বিলে অনুমোদন দিয়েছে। এখন এটি বিল আকারে পার্লামেন্টের নিম্নকক্ষে তোলা হবে।

উল্লেখ্য, বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানকার পার্লামেন্টে দেশকে বাঁচাতে আবেগঘন ভাষণও দিয়েছেন তিনি।

এ সময় জেলেনস্কিকে প্রেট্রিয়টসহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিজ্ঞাপন

ইউক্রেনকে প্রেট্রিয়ট দেওয়ার খবরে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রুশ অস্ত্রের কাছে প্রেট্রিয়ট খুবই পুরনো একটি প্রতিরোধ ব্যবস্থা। এসব দিয়ে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত করবে যুক্তরাষ্ট্র।

পুতিন বলেন, রাশিয়া চায় যুদ্ধ বাদ দিয়ে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে দ্রুত ইউক্রেন সমস্যার সমাধান করতে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে মার্কিনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।

মার্কিন পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ।’

এ সময় জেলেনস্কি আরও বলেন, ‘মার্কিনিদের সঙ্গে কথা বলা আমার জন্য অনেক সম্মানের। ইউক্রেন ভেঙে পড়েনি, এখনো টিকে আছে

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা