গাড়ী থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ৪:১৪
Link Copied Successfully!

মতলব উত্তরে লেগুনা গাড়ী থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে দশম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে মেঘনা ধনাগোদা বেড়ি বাঁধের লালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিহত মুক্তা ষাটনল রঙ্গুখার কান্দি গ্রামের রিক্সা চালক আয়েত আলীর মেয়ে এবং শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী ছিলেন। সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লালপুর বেড়ী বাঁধে স্থানে লেগুনা গাড়ী থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এদিকে মুক্তার আক্তারের মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা