মেঘনা নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২২ | ৩:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিন (২২) এর মরদেহ ৪দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চাঁদপুর নৌ থানায় সংবাদ দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জেলে শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড় রাজরাজেশ^র ইউনিয়নের প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে।

বিজ্ঞাপন

গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর মাছঘাট থেকে জেলে ট্রলার এবং পুরাণ বাজার ভুঁইয়ার ঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ছেড়ে যাওয়ার সময় মেঘনা মোহনায় দুই ট্রলার ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হয় জেলে শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও জেলের সন্ধান পায়নি।

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কোন অভিযোগ না থাকায় আইনী পক্রিয়া শেষে জেলের পিতা বাচ্চু প্রধানিয়াসহ পরিবারের সদস্যদের নিকট দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা