মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নে সদস্য সংগ্রহের তারিখ নির্ধারন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন/ ইউনিয়নস্থ ওয়ার্ড সমুহের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার লক্ষ্যে দলীয় সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম এর তারিখ নির্ধারণ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশনা ও জেলা আওয়ামীলীগের পরামর্শে ছেংগারচর পৌরসভা,  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড  আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দ্রুত সময়ের মধ্যে করার জন্য নিম্ন লিখিত ছক মোতাবেক তারিখ ও সময় নির্ধারিত হয়েছে।
পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা করবেন এবং সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর/ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন সংগ্রহ অনুষ্ঠানে উদ্বোধন করবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাড. রুহুল আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  এম, এ কুদ্দুস। সভাপতিত্ব করবেন- সভাপতি, পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগ সঞ্চালনায়- সাধারণ সম্পাদক, পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগ।
আগামী ৪ ডিসেম্বর বিকাল তিনটায় ফতেপুর পূর্ব ইউনিয়ন, সাড়ে চারটায় সুলতানাবাদ ইউনিয়ন, সাড়ে পাঁচটায় দূর্গাপুর ইউনিয়নে,  ৫ ডিসেম্বর বিকাল তিনটায় সাদুল্লাপুর ইউনিয়ন, সাড়ে চারটায় ষাটনল ইউনিয়ন, সাড়ে পাঁচটায় কলাকান্দা ইউনিয়ন, ৮ ডিসেম্বর তিনটায় গজরা ইউনিয়ন, সাড়ে চারটায় মোহনপুর ইউনিয়ন, সাড়ে পাঁচটায় এখলাশপুর ইউনিয়ন, ৯ ডিসেম্বর বিকাল তিনটায় ফতেপুর পশ্চিম, সাড়ে চারটায় ফরাজীকান্দি ইউনিয়ন, সাড়ে পাঁচটায় জহিরাবাদ ইউনিয়ন, ১০ ডিসেম্বর বিকাল তিনটায় বাগানবাড়ি ইউনিয়ন, সাড়ে চারটায় ছেংগারচর পৌরসভা ও সাড়ে পাঁচটায় সুজাতপুর বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
 প্রতি সদস্য নবায়ন ও নতুন এর জন্য চাঁদার হার ২০/- (বিশ) টাকা। পৌর/ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সকলকে অভিহিত করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা