বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আক্রান্তদের বেশির ভাগই শিশু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ৪:০৩
Link Copied Successfully!
শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভিড়। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫০ ভাগই শিশু। অথচ এক মাস আগেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিয়েছে ১৫০ রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩০ জন।
উপজেলার ইসলামাবাদ গ্রামের রওশন আরা বলেন, ৮ দিন ধরে আমার ছেলের জ্বর। ওষুধ খাওয়ানোর পরেও না কমায় তিন দিন আগে হাসপাতালে ভর্তি করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হাসিবুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। যাদের অবস্থা জটিল, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
শিশুদের সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুর নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরিধান করাতে হবে। সব সময় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।
এ সময় তরল খাবারের পাশাপাশি সবজি ও আঁশজাতীয় খাবার এবং ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা