আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৮, ২০২২ | ৬:০৫
Link Copied Successfully!

খাগড়াছড়িতে আর্জেন্টিনা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের হাদুক পাড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম দীপেন ত্রিপুরা। তিনি হাদুকপাড়া এলাকার সুকোশল ত্রিপুরার ছেলে বলে জানা গেছে। নিহত দীপেন খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপেন ত্রিপুরা আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজ দলের সমর্থক হিসেবে আর্জেন্টিনার পতাকা বাঁশে লাগিয়ে টাঙাতে গেলে তা অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির তারে লেগে যায়। এ সময় আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যা স্থানীয়রা।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই দীপেন ত্রিপুরা মৃত্যুবরণ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত