সিলেবাসের সাথে প্রশ্নের মিল না থাকায়

এক ঘন্টা পর জানতে পারলো পরীক্ষা বাতিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৬, ২০২২ | ৫:৫৩
Link Copied Successfully!
শাহরাস্তি উপজেলার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) একাদশ বাংলা পরীক্ষার ১ ঘন্টা ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পর পরিক্ষার্থীরা জানতে পারলো পরীক্ষা বাতিল করা হয়েছে।
রোববার বিকেল সোয়া ৩ টায় এ পরীক্ষা বাতিল করা হয়। উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শেষ হবার আগেই হলে কর্তব্যরত পরিদর্শকরা শিক্ষার্থীদের প্রশ্ন ও খাতা তুলে নেয়। ওইসময় কর্তব্যরত হল পরিদর্শক মোঃ ইমরান হোসেন জানান, বোর্ডের নির্দেশে পরিক্ষা বাতিল করা হয়েছে।
পরিক্ষার্থী মোঃ ফখরুল ইসলাম জানান, হলে ঢুকে দেখি প্রশ্নের সাথে সিলেবাসের কোন মিল নেই। আরেক পরিক্ষার্থী মোঃ রাকিব জানান, প্রশ্ন দেখে অন্য বই থেকে প্রশ্ন করা হয়েছে মনে হলো। ভাগ্য ভালো এক ঘন্টার মধ্যে পরিক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, বোর্ডের নির্দেশ পেয়ে কেন্দ্র সচিব পরিক্ষা বাতিলের নির্দেশ দেয়া হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এই বিষয়ে সাংবাদিকদের জানান, ‘প্রশ্নের মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ