মানুষ গড়ার কারিগর প্রধানদের মিলন মেলা ঘটল কাঁকৈরতলা জনতা কলেজে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২, ২০২২ | ৫:২৮
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজে মানুষ গড়ার কারিগর প্রধানদের মিলন মেলা ঘটল।
বুধবার সকালে কলেজ হলরুমে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে এ মিলন মেলা হয়েছে।
কাঁকৈরতলা জনতা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যাংকার মোশারফ হোসেন মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তাপস দত্ত। বিশেষ অতিথি ছিলেন আলীগঞ্জ পিটিআই এর সাবেক ইনিস্টেক্টর আবুল কাশেম, হাজীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ সাবিহা সুলতানা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, মালিগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, পালিশার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: মনিরুল হক পাটোয়ারী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক কবির হোসেন, জৈষ্ঠ প্রভাষক মনির হোসেন গাজী, প্রভাষক মো: শাহাদাত হোসেন প্রমূখ।
শিক্ষক মোজাম্মেল হক কাজলের পরিচালনায় অনুষ্ঠান কোরআন তেলাওযাত করেন ছাত্র রেদোয়ান হোসেন, গীতা পাঠ করেন প্রিয়ারানী ঘোষ। মানপত্র ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন আকলিমা আক্তার ও মারজানা আক্তার। সবশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাও মোহাম্মদ হোসাইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়