আবার প্রেমিকা হবো

Default User
ফারজানা ইসলাম
আপডেটঃ আগস্ট ৫, ২০২০ | ৯:৫৭
Link Copied Successfully!

আবার আমি প্রেমিকা হবো
আবার আমি হেঁটে যাবো
পথের ধুলো মেখে প্রেমিকের পাঁজরে,
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল চেপে
বলবো ভালোবাসি তাকে!
হামাগুড়ি দেব প্রেমিকের গাঁয়ে
ভালোবাসার রং মেখে।।

আবার আমি বোকা হবো
প্রেমিকের তুমুল প্রেম খুঁজতে গিয়ে ;
অভিমান আমাকে আঁকড়ে ধরবে
তবুও অট্রহাসিতে মেতে বলবো
আবার আমি প্রেমিকা হবো।।

আবার আমি স্বপ্ন বুনবো
প্রেমিকের পরশ পেয়ে;
আবার আমি দুঃখ পুষবো
ভালোবাসা লুটিয়ে!

বিজ্ঞাপন

আবার আমি স্মৃতির দেয়াল গড়বো
যেন তার চলে যাওয়াতেও তা দেখে
অতীত মনে পড়ে
অবুও!
আবার আমি প্রেমিকা হবো।।

আবার আমি পাড়ি দেবো
তার হাতে হাত রেখে
দূরদূরান্তের পথের খেলায়
গোধুলিতে অবেলায়!!

এবার আমি অংশীদারী আকাশের গল্প হবো
নতুন প্রেমিকের জন্ম দেবো
আবার আমি প্রেমিকা হবো।।

বিজ্ঞাপন

মেঘের ঘনঘটা কাটিয়ে
রোদ্দুর ছড়িয়ে
প্রানচ্ছল হাসি দিয়ে
তাকে করব অসাড়তা
আবার আমি প্রেমিকা হবো।।

আবার আমি প্রেমিকা হবো
দূরত্ব ভেঙ্গে দিয়ে
সহস্র কোটি পথ হেঁটে গিয়ে
বলবো শুধু ভালোবাসি তাকে!!

রচনাকালঃ আগস্ট -০৩-২০২০

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত