হাজীগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২২ | ৭:৩২
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা যুবদল।

শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিটি হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় থেকে বের হয়ে পূর্ব বাজার ব্রিজের কাছে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদল সমর্থিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই মূহুর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মুহুর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় পূর্ব বাজার ব্রিজ থেকে হাজীগঞ্জ পৌরসভা ভবন টোরাগড় এলাকা। তবে আহতের কোন খবর পাওয়া যায়নি।

মিছিল না করতে পেরে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সম্মিলিত হয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দেয়নি। পুলিশের কারনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালি করতে পারেনি যুবদল।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ওই সময় উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়