সম্পত্তিগত বিরোধের জের ধরে বড়কুলে মারামারি আহত : ২

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২২ | ২:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২জনকে গুরুতর আহত করে।

গত বুধবার সকালে ইউনিয়নের ইউসুফ বেপারী বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় গুরুতর আহত সেতারা বেগম ও তার ছেলে এবায়েদুর রহমান(৫৫)কে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেতারা বেগম বাড়িতে চলে আসে। এদিকে এবায়দেুর রহমান’কে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় আহত এবায়েদুর রহমানের বড় ছেলে মোঃ শাকিল আহম্মেদ বাদী হয়ে একই বাড়ীর মোঃ জালাল উদ্দিন (৪০), মুক্তা আক্তার (৩২)কে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানাযায়, পৈত্রিক জায়গা-সম্পত্তি জবর-দখল সংক্রান্ত বিষয় নিয়া পূর্ব থেকে বিরোধ চলিয়া আসিতেছে। সম্পত্তির জের ধরে পূর্ব থেকে সেতারা বেগম কে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে।

ঘটনার দিন সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে সেতারা বেগম(৬৫)’কে এলোপাতাড়ি মারধর করে আহত করে। ওইসময় বৃদ্ধ মাকে বাঁচাতে ছুটে আসে আসলে এবায়েদুর রহমান’কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে জালাল উদ্দীন।ওইসময় সাথে থাকা নগদ অর্থ নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

অন্যদিকে বিবাদী জালাল মুঠোফোনে জানান, তারা আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি জেরে আমাদের উপর হামলা চালায়। এছাড়াও তাদের সাথে সম্পত্তিগত কোন বিরোধ ছিলো না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত