নানার বাড়িতে বেড়াতে এসে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২২ | ১:২৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।

শুক্রবার সকালে পাশের গ্রাম মোহাম্মদপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবায় ডুবে মারা যায় সে ।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন পপুলার বিডিনিউজকে জানান, সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাচ্ছিলনা। পরে পাশের বাড়ির এক মহিলা চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।

বিজ্ঞাপন

চারদিক থেকে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত