এইচএসসি পরীক্ষার জন্য বিএনপিকে কর্মসূচি পেছানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২২ | ৫:৪৪
Link Copied Successfully!

আগামী ৬ নভেম্বর সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এসময় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার  সকালে যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রুপ নেবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছেন, তারাইতো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়াকান্না হাস্যকর।

ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রুপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রুপান্তর দরকার। সেজন্য কারিকুলাম যুগপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসাথে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মোদ্দাকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসার আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত